Skip to main content

Posts

Showing posts with the label Article

3D Printing ,যেটার উপর আমরা নির্ভরশীল হতে যাচ্ছি

একসময় হাতে বই লেখা হত, তারপর ফর্মায় ফেলে দ্রুত বই তৈরি করা হল,  তারপর ফটোকপি মেশিন সেটাকে আরো একটু দ্রুত করে দিল, আর এখনকার কথা,  তো সবাই জানি। কত কম সময়ের মধ্যে কত বিশাল পরিমান বই তৈরি করে ফেলা হচ্ছে।   আর এর মূলে কিন্তু রয়েছে আধুুনিক সব প্রিন্টার। এই সব প্রিন্টারের দ্রুততা,  নিখুততা আমাদের কল্পনাকেও হার মানাচ্ছে।  তবে এর ভবিষ্যৎ কি? হাতে লেখার ভবিষ্যৎ ছিল,  ফর্মা, আবার ফর্মার ভবিষ্যৎ হল ফটোকপিয়ার।  যারা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়, একটু আন্দাজ করতে পারছেন, 3D printer নামে একটা জিনিস বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছ,  তবে আম জনতার(mango people😁) মাঝে এটা খুব একটা হাইপ তুলতে পারেনি কারন,  বিষয়টা আমাদের প্রোয়োজনের সাথে যায় না তাছাড়া এর ব্যবহার কেবল ছোট ছোট খেলনা বানানোতেই সীমাবদ্ধ রয়ে গিয়েছিল,  বিগত সময়গুলোতে।  3D printer এ মূলত এমন কিছু প্রিন্ট করা সম্ভব যা ত্রিমাত্রিক হবে।  যেমন একটা কলম কিংবা সাইকেলের টায়ার কিংবা আপনার জুতাও৷ অর্থাৎ, ইন্টারনেট থেকে একটা জুতার 3D মডেল ডাউনলোড করলেন, আপনার ...

ATM Booth

অনেকদিন লেবু চা খাওয়া হয় না। ভাল লেবু নেই বাজারে। হটাৎ সবুজ মোটা চামড়ার টাটকা টাটকা লেবু পাওয়া গেছে। তাই বেশ খানিকটা শখ করেই বিকালবেলা চায়ের কাপে চুমুক দিয়েছি। বিকালে চা মানেই দুনিয়ার আজগুবি সব চিন্তা আমার মাথায় এসে জরো হবে। নিজেকে তখন দেশের কোনো শীর্ষস্থানীয় বুদ্ধিজীবি বলে মনে হয়। আমার কাছে বারান্দাই হল একমাত্র উপযুক্ত স্থান চায়ের মজা নেবার জন্য। তাই বারান্দাতেই বসছি। আমার সামনে উজ্জর বিকাল। সূর্য ৪৫ ডিগ্রি অ্যঙ্গেলে সাদা মেঘের আরাল থেকে ফুচকি দিচ্ছে, আবার লুকিয়ে যাচ্ছে। স ূর্যের এই আচরন বেশ ভালই লাগতেছে। "Mr. Been's Holiday" সিনেমাটা বেশ কয়েকবার দেখছি।  এই সিনেমার সূত্র ধরেই আমার মাথায় এটিএম বুথ নিয়ে ভাবনা চিন্তা এসেছে। অন্যান্য দেশে এটিএম বুথের ভুমিকা এরকম যে, কোনো বাসস্টপ, রেলস্টেশন কিংবা শপিংমল অথবা কোনো গুরুত্বপূর্ন স্থানে একটা এটিএম বুথ অসহায়ের মত দারিয়ে আছে। মানুষজনের প্রোয়োজন হলেই সেখান থেকে টাকা বের করে নিচ্ছে। কিন্তু, বাংলাদেশেই একমাত্র এটিএম বুথের সাথে একজন গার্ড দেখা যায় এটির নিরাপত্তার জন্য। এই গার্ড শুধুই গার্ড না, এদের জন্য কোম্পানী আল...